জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা আনন্দ বাজার এলাকা থেকে আজ(২০ জানুয়ারী) বিকেলে একটি দেশি পিস্তলসহ আনোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনসাধারণ। পরে তাকে ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক আনোয়ার হোসেন গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার খুলাবাড়ি গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলবেলায় আনন্দ বাজার এলাকায় আনোয়ারের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল উদ্ধার করা হয়। পরে আনোয়ারকে ইসলামপুর থানা পুলিশে হস্তান্তর করে স্থানীয় জনসাধারণ।
ইসলামপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।
পড়ুন : জামালপুর জেলা পুলিশের কর্ম-মূল্যায়নে সেরা কর্মকর্তাদের সম্মাননা


