১১/০২/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে জামালপুরে।
আজ দুপুর থেকে ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী বুঝে নিচ্ছেন।

বিজ্ঞাপন

জামালপুর-৫ সদর আসনের ব্যালট পেপারসহ নির্বাচনি সামগ্রী বিতরণ সদর উপজেলা পরিষদ হল রুমে শুরু হয় দুপুর সাড়ে ১২ টায়। এছাড়াও জেলার অন্য ৬টি উপজেলা থেকে গণভোটের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার জানান, নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসাররা প্রস্তুত হয়ে সব সামগ্রী বুঝে নিচ্ছেন এবং স্ব স্ব কেন্দ্রে চলে যাচ্ছেন। কেন্দ্রগুলোর নিরাপত্তায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হযেছে। ঝুকিপুন কেন্দ্রগুলোতে সিসি ক্যামারা স্থাপন করা হয়েছে। এবং বডিওন ক্যামারা নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পড়ুন- ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম, সড়ক-মহাসড়কে নজরদারি জোরদার

দেখুন- বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমানের অজানা অনেক কথা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন