জামালপুরে পৌর বাসস্ট্যান্ডে থেমে থাকা এক বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে বাসের বেশি অংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ বলেন, রাত সাড়ে এগারোটার দিকে একটি ফোনকলে আমাদের টিম এখানে এসে দেখি দাউ দাউ করে বাস জ্বলছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ জানান, একজন পরিবহন শ্রমিকের ফোনে ঘটনাস্থলে এসেছি।
আগুন লাগার বিষয়টি তদন্ত না করে বলা সম্ভব না। আগুনের ঘটনায় ক্ষতির পরিমানও বলা সম্ভব হচ্ছে না।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পৌর বাস টার্মিনালে পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্তের পর বিস্তারিত বলা যাবে।