জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা মোড়ে সৌরভ এন্টারপ্রাইজ প্রকাশ্যে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকায় বিক্রি করছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে তারা পেট্রোল বিক্রি শুরু করে।
প্রতি লিটার ২০০ টাকা করে প্রতিটি মোটরসাইকেলকে দেয়া হচ্ছে দুই লিটার পেট্রোল।
মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম বলেন, সিরিয়ালে দুই লিটার পেট্রোল ৪০০ টাকায় নিয়েছি। মেলান্দহের ৫ নং চর থেকে আসা মোটরসাইকেল চালক রবিন বলেন, খবর পেয়ে পেট্রোল নিতে আসছি। প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা করে নিচ্ছে।
সৌরভ এন্টারপ্রাইজের মালিক মুইন বলেন, আমি কিছু বলবো না। সাংবাদিকদের রাগান্বিত কন্ঠে বলেন, ১১০ টাকা লিটার দামে পেট্রোল বিক্রি করছি।
এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে জেলা প্রশাসক ইউসুপ আলী ফোন কেটে দিয়েছেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোন প্রতি উত্তর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

