বিজ্ঞাপন

জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা করেছে ছোট ভাই। শনিবার ইফতারের পর মেলান্দহ পৌরসভার নয়ানগর গ্রামে নৃশংস এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মোঃ মাসুদ বেপারী নয়ানগর গ্রামের মৃত আমিনুর বেপারীর পুত্র।

মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুর রহমান জানান, মোঃ মাসুদ বেপারীর বাবা আমিনুর বেপারী মারা গেলে তার মা মাসুমা বেগম দেবর মোমিন বেপারীকে বিবাহ করে। মোমিন বেপারীর পুত্র হাসিব বেপারী ও মাসুদ বেপারী একই মায়ের সন্তান।

দুজনের মধ্যে জমি নিয়ে বিরোধে ইফতারের পর ছোটভাই হাসিব লোহার রড দিয়ে পিটিয়ে বড় ভাই মাসুদকে গুরুতর আহত করে। আহত মাসুদকে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পুলিশের সাথে ব্যবসায়ী ও পরিবহন নেতাদের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন