বিজ্ঞাপন

জামালপুরে মাদক বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মাদকদ্রব্যের সহজলভ্যতা রোধ, বিক্রয় বন্ধ ও মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে এই শ্লোগানে আজ দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কাবারিয়াবাড়ি বাজারে মাদক বন্ধের দাবিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ পরে স্থানীয় বাজারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মানববন্ধনে কাবারিয়া গ্রামকে মাদকমুক্ত ঘোষণা করে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লি ও গ্রামের বিভিন্ন বয়সি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন এনবিআরের অবসরপ্রাপ্ত উপ-কর কমিশনার এন এম আল মিরিন, প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম মানিক, এডভোকেট মো. সাদ্দাম হোসেন খান ও আব্দুল হামিদ মাস্টার।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এলাকায় একটি মাদক কারবারি চক্রের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দফায় দফায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূল আসামি মবিন র‍্যাবের জালে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন