জামালপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা সহ চালককে আটক করেছে জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ ।
মঙ্গলবার রাতে ময়মনসিংহ- জামালপুর সড়কের কানিল রেলগেট এলাকা থেকে ৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়।
এসময় প্রাইভেটকার চালক আমির হোসেন (৪১) কে আটক করেন র্যাব সদস্যরা। জব্দ করা হয় প্রাইভেটকারটি।
বুধবার (৪ মার্চ) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের জামালপুর সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার রাত ১০ টার দিকে জেলা সদরের কানিল রেলগেট এলাকায় গাড়িতে তল্লাশি চালায়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশির পর ২৫ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় চালক আমির হোসেনকে আটক করা হয়। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।আটককৃত আমির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
বুধবার (৪ মার্চ ) সকালে আটককৃত আমির হোসেনকে জামালপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।


