২৭/০২/২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
21 C
Dhaka
২৭/০২/২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুর ফৌতি কবরস্থানে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ এবং মহাশ্মশানে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

এ সময় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন: হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদ ও তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন