29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৯:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুর শহরে নিজ বাড়িতে স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০৬ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রীম কোর্টের আইনজীবী বলে জানায় স্বজনেরা। ঘটনার সময় দুই সন্তানই নানী বাড়িতে ছিলো।

পুলিশ জানায়- ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো৷ এর জেড় ধরে রাতে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে তাহমিনার উপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে  ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

এই ঘটনায় দোষীর দৃষ্টানৃতমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা।

জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে প্রথমে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে। পরে নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পড়ুন- সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেখুন- ইরানের ড্রো/ন ঠেকাতে ব্যর্থতার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন