০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপর বিজিবির হাতে জব্দ!

জামালপুরের দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কাপর জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে তল্লাশি করে এসব ৪৭ বান্ডিল থান কাপর উদ্ধার করেন।
জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সূত্র জানায় , সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকআপ গাড়িতে করে কুড়িগ্রামের রৌমারী থেকে ভারতীয় শার্ট ও পাঞ্জাবির কাপরের কয়েকটি বস্তা শেরপুরে নেওয়া হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিজিবির টহল দল রৌমারী- ঢাকা সড়কের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঝাওডাঙ্গা এলাকায় অবস্থান নেয়।
পরে কুরিয়ার সার্ভিসের গাড়িটিতে ঝাওডাঙ্গায় পৌছলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ওই গাড়িতে থাকা ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপর জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির নায়েব সুবেদার ফোরমান আলী জানান, ভারতীয় কাপর জব্দের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন