জামালপুর-৫ সদর আসনে নির্বাচন আচরনবিধি করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ রোববার দুপুরে শহীদ সাফওয়ান অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন,জামালপুর-৫,সদর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান সফির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.রহুল আমীন মিলনের ভায় জামালপুর সদর আসনের ১৫ ইউনিয়নের কেন্দ্র কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরনবিধি যাতে লঙ্ঘিত না হয় এর জন্য সকলকে সতর্ক করেন।
পড়ুন- বিএনপি নেতার ইন্ধনে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা


