আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জামালপুরে প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি।
বিজ্ঞাপন
আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘সুপার কারাভ্যান’ বহরের একটি বিশেষ গাড়ি জামালপুর শহরের ফৌজদারী চত্বরে এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
ডিজিটাল ডিসপ্লে, শক্তিশালী সাউন্ড সিস্টেম ও ভিডিও কনটেন্ট সমৃদ্ধ এই কারাভ্যানে ভোটারদের জন্য নির্বাচনের গুরুত্ব, ভোট দেওয়ার সঠিক নিয়ম, কেন্দ্রে করণীয়-বর্জনীয় এবং গোপন ব্যালটের নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইউসূপ আলী , পুলিশ সুপার চৌধুরী মোঃ যাবের সাদেক।
এসময় সরকারি কর্মকর্তা কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


