০৯/০২/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২২:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে খালাস দিয়েছে আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ দুপুরে এ রায় দেন।

বিজ্ঞাপন

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান,
বিগত ২০১৮ সালের ২৬ জানুয়ারি রাতে কেন্দুয়া দেওয়ানীপাড়া গ্রামের দশম শ্রেণির ছাত্রী মায়ের সাথে স্থানীয় মাদ্রাসা মাঠ বার্ষিক ইসলামি সম্মেলন শেষে বাড়িতে ফেরার সময় আসামিরা পাশের একটি শ্যালো মেশিন ঘরে নিযে ওই ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও করে। এ ঘটনায় পরদিন তার মা বাদী হয়ে সদর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামি সাব্বির হোসেন আকন্দ সেতু ও মোঃ রিফাতকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩ লাখ টাকা করে অর্থদন্ড করেছে। অপর আসামি মোঃ বাবু, মোঃ মিনহাজ ও মোঃ শাকিলকে খালাস দিয়েছে।
আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতেই এ রায় প্রদান করেন বিচারক।
দন্ডিত আসামি সাব্বির হোসেন সেতু সদরের গোপালপুর দামেশ্বর এবং রিফাতের বাড়ি ডেফুলিবাড়ি গ্রামে। খালাস পাওয়া তিনজনের বাড়ি সদরের দেওয়ানীপাড়া গ্রামে।

পড়ুন: বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থীই ঋণগ্রস্ত: টিআইবি

দেখুন: ‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন