জামালপুর ইসলামপুর থানায় নির্মাণাধীন ভবনের ছাঁদ ধ্বসে আহত হয়েছেন ৮ নির্মাণ শ্রমিক। আজ বিকেলে ইসলামপুর থানা এলাকার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকরা হলেন, আমিনুল, শফিকুর, সাইফুল, বিপ্লব, লাল চাঁন, বাবুল মিয়া ও মনির। আহতের সবার বাড়ি মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায়।
ফায়ার সার্ভিস জানায়, ইসলামপুর থানার নতুন ভবনের নির্মান কাজ চলছে। রোববার ওই ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে নির্মাণাধীন ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে আট জন নির্মাণ শ্রমিক চাপা পড়েন।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে আহতের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুরুত্বর আহত পাচজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন:শৈলকুপায় শতাধিক ভ্যানচালকের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দেখুন:হা/ম/লা/য় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নি/হ/তে/র দাবি ইরানের!
ইমি/


