বিজ্ঞাপন

জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা হয়েছে।

বিজ্ঞাপন

সূর্যোদয়ের সাথে সাথে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন। এরপর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উঠোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

পড়ুন:পদ্মাপাড়ে স্বজনদের আর্তনাদ, বাসডুবিতে মৃত্যু বেড়ে ২৫

দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন