জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব শুরু হয়েছে।
বিজ্ঞাপন
তিথি অনুসারে বুধবার বিকাল ৫ টা ১৭ মিনিট থেকে শুরু হওয়া এই স্নান উৎসব চলবে আজ বৃহস্পতিবার দুপুর ২ টা ৫৮ মিনিট পর্যন্ত।
পুণ্যার্থীরা তাদের পাপ মোচনের আশায় আজ ভোর থেকে জামালপুর পুরাতন ব্রহ্মপুত্র নদে স্নানের জন্য ভিড় করেন।
অষ্টমী স্নান করতে জামালপুর জেলার পুণ্যার্থীসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার পুণ্যার্থীর ঢল নামে ব্রহ্মপুত্র নদে। পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করতে দেখা যায়।
এ উপলক্ষে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী অষ্টমী মেলা।
পড়ুন:হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
দেখুন:মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সং/ঘ/র্ষ
ইমি/


