বিজ্ঞাপন

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড!

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
সেই সঙ্গে আসামীকে ১ লাখ টাকা জরিমানাও করেন আদালত।
মৃত্যুদন্ড প্রাপ্ত ওই আসামীর নাম আমিনুল ইসলাম। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি.পি) মোঃ ফজলুল হক জানান, ২০২২ সালের ২৪ এপ্রিল ১ নম্বর আসামী আমিনুল ইসলাম (২৭) যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে (২৩) শারীরিকভাবে নির্যাতন করেন। নির্যাতনের পর তাঁকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা বকশীগঞ্জ উপজেলার টালিয়া পাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় আসামীর উপস্থিতিতে ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ (ক) ধারায় দোষী সাব্যস্থ হওয়ায় আদালতের বিচারক আবদুর রহিম আসামী আমিনুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন:দিনাজপুরের ঘোড়াঘাটে বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা সিলিন্ডারবাহী ট্রাকের,হেলপার নিহত

দেখুন:চা বিক্রি করে সংসার চলে দিনাজপুরের জনপ্রতিনিধির | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন