১০/০২/২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে দোস্ত এইডের হুইলচেয়ার উপহার: শত প্রতিবন্ধীর জীবনযাত্রায় নতুন আলো

জামালপুর সদর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম মানুষের জীবনে পরিবর্তন আনতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শতাধিক হুইলচেয়ার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

বুধবার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও ৩০ জন উপকারভোগীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। বিশেষ অতিথি হিসেবে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, আইটি ম্যানেজার সম্রাট বাবর, পিআরও মুজাহিদুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া ও মিডিয়া অফিসার সাজু মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, মোট ১০০টি হুইলচেয়ার বিতরণের অংশ হিসেবে গত মাসে জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে ৭০টি হুইলচেয়ার প্রদান করা হয়েছিল। আজকের বিতরণের মাধ্যমে পুরো প্রকল্পের কার্যক্রম সম্পূর্ণ হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “দোস্ত এইডের এই উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষদের চলাচলের স্বাধীনতা ও সামাজিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানায়, সাহায্যপ্রাপ্ত ব্যক্তিরা এখন সহজে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন কাজে অংশ নিতে পারবেন—যা তাদের স্বাভাবিক জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশে মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আগামীতেও প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

পড়ুন- পীরগঞ্জে দীর্ঘ ৮ মাস পর বালু ইজারাদারকে বালুর সীমানা নির্ধারণ করলেন প্রশাসন

দেখুন- গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর অনুমোদন জাতিসংঘের | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন