২৭/০২/২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৭:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিয়াস নামে একজনকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বুধবার বিকাল ৩টার দিকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকরা তাকে কুলকান্দি গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে উপজেলার মলমগঞ্জ বাজারে পৌঁছালে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ফরহাদ গ্রুপের চারজন আহত হন, যার মধ্যে পিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আতিকুর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। তদন্ত সাপেক্ষে হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে বলা যাবে।”

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব বলেন,“ফরহাদ খান আমাদের প্রতিদ্বন্দ্বী নন। তার লোকজনের টাকা নিয়ে সৃষ্ট ব্যক্তিগত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। আমাদের প্রার্থীকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।”

অন্যদিকে ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু দাবি করেন, আমার কোনো লোক সেখানে যায়নি। যদি কেউ গিয়ে থাকে, তবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

পড়ুন- ৩১ বছর শিক্ষার আলো বিলানোর পর ‘৩১ মালায়’ ভালোবাসার বিদায়

দেখুন- বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে: মির্জা ফখরুল | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন