১০/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর জেলা পুলিশের কর্ম-মূল্যায়নে সেরা কর্মকর্তাদের সম্মাননা

জামালপুর জেলা পুলিশের জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

সভায় পূর্ববর্তী সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিরসনে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ড অনুযায়ী ডিসেম্বর ২০২৫ মাসের কর্ম-মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় কর্মকর্তা ও ফোর্স সদস্যদের পুরস্কৃত করা হয়।
এতে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা (মাদারগঞ্জ সার্কেল) শ্রেষ্ঠ সার্কেল এবং সরিষাবাড়ী থানার ওসি মোঃ বাচ্চু মিয়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন কর্মকর্তা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন।

সভায় পুলিশ সুপার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর–২ আসনে বিএনপির ঐক্য, মাঠে নামছেন তিন নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন