মাহে রমজান উপলক্ষে আলেম-উলামা, সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ), ১৬ রমজান, জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
জামালপুর সরকারি শিশু পরিবার মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, আত্মশুদ্ধির এ মাসে সকল বিভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, পুলিশ সুপার (পিবিআই) পঙ্কজ দত্ত, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুল হক রুমেল এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।
এসময় প্রেসক্লাবের সদস্য, সহযোগী সদস্যসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

