বিজ্ঞাপন

জামালপুর সদর উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনিপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

দোয়া ও ইফতার মাহফিলে জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে ভাইয়ের হাতে ভাই খুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন