আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে প্রাথমিকভাবে তিনজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর সবাই দলীয় স্বার্থে একসঙ্গে মাঠে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাতে মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু, মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান (ফরহাদ) এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিমের প্রতিনিধি নবী নেওয়াজ খান লোহানী বিপুল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, ইসলামপুরে বিএনপির বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জামালপুরে শেষ দিনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


