২৭/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৫:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর-২ আসনে বিএনপির মিছিলে উত্তাল চরগোয়ালিনী

জামালপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী প্রচারণার গতি দিন দিন বেড়েই চলেছে । বৃহস্পতিবার বিকেলে চরগোয়ালিনী ইউনিয়নে অনুষ্ঠিত হয় দলটির শক্তিশালী প্রচারণা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ।

ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতির ছেলে ও ছাত্রদল নেতা রুবেল মিয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান এবং যুবদলের সাবেক সভাপতি শাহজামাল মেম্বারের নেতৃত্বে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

পরে ডিগ্রীরচর মোল্লা পাড়ায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা।

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সামিউল হক লাভলু ও ছাত্রদল নেতা রুবেল মিয়া বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটের মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বক্তারা দাবি করেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ। তাই নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদারের আহ্বান জানানো হয়।

সমগ্র কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চরগোয়ালিনী ইউনিয়ন পরিণত হয় স্লোগান ও মিছিলে মুখর এক নির্বাচনী জনপদে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রামের ২১ উপজেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন