০৯/০২/২০২৬, ১৬:৪২ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণের পর মারধর

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী লিটন মিয়াকে অপহরণের পর মারধর করা হয়েছে।

বিজ্ঞাপন

আহত লিটন মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে জামালপুর ফিরে শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে একটি হোটেলে খাবার খেয়ে হেটে বিজয় চত্বরে দিকে যাচ্ছিলেন। হঠাৎ একটি মাইক্রোবাসে ৬/৭ জন যুবক এসে তাকে জোরপূর্বক তুলে চোখ মুখ হাত বেধে মারধর এবং তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে। এক পর্যায়ে আহত লিটন মিয়াকে মেলান্দহ উপজেলার মহিরামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে যায়।

মেলান্দহ থানার ওসি মোঃ ওবায়দুল রহমান জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২ টায় সংসদ সদস্য প্রার্থী লিটন মিয়াকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

জেলা যুব অধিকার পরিষদের সভাপতি লিটন মিয়া মেলান্দহ উপজেলার ছবিলাপুর গ্রামের কোরবান আকন্দের পুত্র। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

পড়ুন- অবৈধভাবে পাচারকালে গাইবান্ধায় ট্রাকবোঝাই সার জব্দ

দেখুন- যশোরে জামায়াত আমিরের বক্তব্যে আশাবাদী নেতা-কর্মীরা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন