২০/০২/২০২৬, ৫:১৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২০/০২/২০২৬, ৫:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুর–২-এ বিএনপি প্রার্থী বদলের দাবিতে মহিলা দলের মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুর–২ (ইসলামপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আমতলী বাজার এলাকায় উপজেলা মহিলা দলের উদ্যোগে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মহিলা ভোটারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, ছাত্র–যুবক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, ঘোষিত চূড়ান্ত তালিকায় সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর নামের পরিবর্তে এস এম আবদুল হালিমের সচিবের নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ–সভাপতি জয়নাল আবেদীন সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানীসহ মহিলা দলের নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঘোষিত প্রার্থী জনগণের কাছে গ্রহণযোগ্য নন এবং এলাকার উন্নয়নে তাঁর ভূমিকা নেই। জনস্বার্থ বিবেচনায় একটি জনপ্রিয়, যোগ্য ও এলাকার যোগ্য সম্পন্ন প্রার্থী মনোনয়নের দাবি জানান তারা।

তারা আরও বলেন, সঠিক প্রার্থী মনোনয়ন না হলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

পড়ুন- নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি নেতাকর্মীদের পথসভা

দেখুন- টেলিকম নীতিমালা রিভিউ করবে নির্বাচিত সরকার: আমীর খসরু |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন