ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর, টাঙ্গাইল ও কুড়িগ্রাম এই তিন জেলার ২১ উপজেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে ৩৫ বিজিবি। এরমধ্যে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে সাত উপজেলায় ১৬ প্লাটুন, টাঙ্গালের আটটি সংসদীয় আসনে ১২ উপজেলায় ১৯ প্লাটুন ও কুড়িগ্রামের একটি সংসদীয় আসনের দুই উপজেলায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হযেছে।
৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান আজ দুপুরে প্রেস ব্রিফিং এ জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তিন জেলায় ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এরমধ্যে সীমান্তবর্তী জামালপুর-১ আসনের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চররাজিবপুর ও রৌমারী উপজেলায় এই চার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন না বিজিবি একক ভাবে দায়িত্ব পালন করবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে বিজিবি দায়িত্ব পালন করবে।
পড়ুন:মুন্সিগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত, সড়ক অবরোধ
দেখুন:‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালালেই ৫ বছরের কারাদণ্ড
ইম/


