22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামিন পেলেও মুক্তি মিলছে না আইভীর, আরও ৪ মামলায় গ্রেপ্তারের আবেদন

উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পেলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এখনই মুক্তি পাচ্ছেন না। তাঁকে আরও চারটি নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) জন্য আদালতে আবেদন করেছে পুলিশ।

এর আগে রোববার (৯ নভেম্বর) দুপুরে হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) কাইউম খান নিশ্চিত করেন, রবিবার ও সোমবার বিকেলে সংশ্লিষ্ট আমলী আদালতে মামলা চারটিতে আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। আদালত এই আবেদন শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ ধার্য করেছেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন, নতুন করে শ্যোন অ্যারেস্টের আবেদন করা মামলা চারটি হলো, ফতুল্লা মডেল থানার তিনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা। এবং সদর মডেল থানায় আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে করা মামলা।

পুলিশ সূত্রে জানা যায়, নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা এই চারটি মামলার একটিতেও আইভী এজাহারনামীয় আসামি নন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, মামলার এজাহারে আসামির তালিকায় আইভীর নাম না থাকলেও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তা থেকে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়েছে। তদন্তে মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন