২০/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামিন পেলেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম।

‎বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন তাঁর জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত।

‎দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির খবর নিশ্চিত করেছেন।

‎২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল গ্রেপ্তার হন।

‎দবিরুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

‎পরিবারের সদস্যদের অভিযোগ, কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।

বিজ্ঞাপন

পড়ুন- ২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই

দেখুন- শহীদ দিবস ঘিরে কঠোর নিরাপত্তা পরিকল্পনা র‍্যাবের 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন