২৫/০২/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। এ মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে গত সপ্তাহে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

আদালতে হাফিজুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও আইনজীবী মো. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

হাফিজুর রহমানের আইনজীবী শেখ আলী আহমেদ খোকন বলেন, হাইকোর্ট রুল দিয়ে হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আপাতত বাধা নেই।

চলতি বছরের ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আলোচনাসভা থেকে গ্রেপ্তার হন অধ্যাপক কার্জন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এর আগে, এ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

পড়ুন: ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন