26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৫ তম প্রজাপতি মেলা শুক্রবার

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে আগামী শুক্রবার ১৫ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারের মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এ ছাড়া মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড আয়োজিত হবে।

মনোয়ার হোসেন জানান, মেলায় প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বলেন বিশিষ্ট বন্যপ্রাণী বিশারদ ও সংরক্ষণবিদ ড. আলী রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারীকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

পড়ুন- নওগাঁয় বিএনপি নেতার গুদামে অবৈধভাবে মজুত ১৪৯ বস্তা ডিএপি

দেখুন- আয়রন বিম: ইসরাইলের নতুন ঢাল? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন