জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা-আরিচা মহাসড়কে যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে পুলিশ। এ ছাড়া যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতি ঘন্টায় রাজধানী ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত শিক্ষক) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তিচ্ছু ও অভিভাবকদের ভোগান্তি কমাতে প্রতি ঘন্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। এই বিশেষ সেবা ভর্তি পরীক্ষা শেষ হওয়ার আগে পর্যন্ত চলবে।
দেখুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিতে হবে ২৪ ঘন্টার আল্টিমেটাম |
পড়ুন:জাহাঙ্গীরনগরে পোষ্য কোটা বাতিল ঘোষণা
এসএম/ইম


