আরও বাড়ল বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়। জাহানারার অভিযোগের পর বিসিবি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সেই প্রতিবেদন ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও এখন দেয়া হবে ৩১ জানুয়ারির মধ্যে। রোববার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, জাহানারা আলমের কাছ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগ তদন্তের জন্য গঠিত স্বাধীন কমিটি তাদের নির্ধারিত দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তপ্রক্রিয়ার অংশ হিসেবে কমিটি এরই মধ্যে একাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেছে। একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য কমিটি আরও কিছু ব্যক্তির সঙ্গে কথা বলা এবং অতিরিক্ত তথ্য পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এ কারণে তারা বাড়তি সময় চেয়েছে।
পড়ুন: গ্রিস উপকূলে ৪৩৭ জন বাংলাদেশি অভিবাসী উদ্ধার
আর/


