২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে কুশপুত্তলিকা দাহ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারসহ ৫ দফা দাবিতে উত্তরাস্থ জিএম কাদেরের বাসার সামনে তারই কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের নেতৃবৃন্দরা।

এ সময় তারা বলেন, জিএম কাদের ছিলো ভারতীয় দালাল,সে ছিলো আওয়ামী লীগের দালাল,খুনি হাসিনার দোসরকে এখন পর্যন্ত পুলিশ কেন গ্রেফতার করলো না।

তারা আরো বলেন, জিএম কাদের ছিলো আওয়ামী লীগের গৃহপালিত দল।তার কারণে গত দশ বছর শেখ হাসিনা পাতানো নির্বাচন করেছে।

ঢাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর অমানবিক নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগের আমলেও আমাদের উপর এমন হামলা হয়নি। পুলিশ ও সেনাবাহিনী যে ভাবে তাকে আঘাত করে রক্তাক্ত জখম করেছে এটা ইতিহাস।

তারা প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে। এ সময় বক্তব্য রাখেন, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের আহ্বায়ক ফান্তাছির মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আরাফাত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগের সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ, উত্তরখানের সাবেক নাবিলও বিমানবন্দরের নোমান সহ আরো অনেকে।

আজ উত্তরা সাত নং সেক্টরস্থ জি এম কাদেরের বাসার সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ঔ বাসার সামনে শতাধিক পুলিশ সদস্য নিরাপত্তার বেষ্টনী বানিয়ে কড়া নিরাপত্তায় উপস্থিত ছিলো।

জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ শেষে তারা উত্তরা বিএনএস সেন্টার এসে জড়ো হয়। সেখানে তারা জাপা ধর জেলে ভর, জ্বালো জ্বালো আগুন জ্বালো,জিএম কাদেরের গদিতে আগুন জ্বালো, আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে এমন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করতে উত্তরা জসিমউদদীন আজমপুর হয়ে শহীদ মীর মুগ্ধ মঞ্চে গিয়ে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন:তুহিন হত্যার প্রতিবাদে উত্তরার রাজপথে সংবাদকর্মীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন