বিজ্ঞাপন

জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য বদলের রাজনীতি- ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান লোকদেখানো উন্নয়নের রাজনীতি করতেন না, তিনি করতেন উৎপাদনের রাজনীতি। তিনি বিশ্বাস করতেন, দেশের মানুষ যদি উৎপাদনমুখী হয়, কৃষি ও শিল্পে বিপ্লব ঘটে, তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আজকের তথাকথিত উন্নয়নের নামে যে উন্নয়ন দেখা যায়, তাতে সাধারণ মানুষের ভাগ্য বদলায় না, কিন্তু জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের ভাগ্য বদলের রাজনীতি। এছাড়া পলাশে বিদ্যুত উৎপাদনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

​সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নরসিংদী পলাশ উপজেলায় আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

​ড. মঈন খান বলেন, ‘শহীদ জিয়াউর রহমান ক্যানেল খনন কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখিয়েছিলেন এবং তা বাস্তবায়ন করেছিলেন। তিনি জানতেন, গণতন্ত্র ছাড়া উন্নয়ন অর্থহীন। তাই তিনি একদলীয় শাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন।’

​বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ‘আজকে উন্নয়নের ধুয়া তুলে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শ ছিল, আগে মানুষের অধিকার, আগে গণতন্ত্র, তারপর উন্নয়ন। উৎপাদনের চাকা সচল রেখে তিনি অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।’

​পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা প্রমুখ।

​বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত হতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের মাঠে থাকার জন্য আহ্বান জানান তারা আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ওদেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পড়ুন- নেত্রকোনায় ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দেখুন- ফরিদপুরে মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে দু/র্ধ/র্ষ ডা/কা/তি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন