19.8 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জিয়ানগরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

‎বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

‎এছাড়াও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, মাষ্টার হাফিজ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আঃ জলিল এবং সিনিয়র সহ-আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম।

‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। বিএনপির শক্তি হলো জনগণ। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেগবান করা হবে।

‎তিনি আরো বলেন, আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন: ভাঙ্গায় বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে মসজিদে আশ্রয় নিল পুলিশ

দেখুন: বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্স ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন