১০/০২/২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগর যুবদল ও ছাত্রদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে যুবদল ও ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রদলের এবং দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের কর্মশালা শুরু হয়৷

এই কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত। মনোহরপুর স্কুল মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ দেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

এসময় তিনি ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, টিম অনুযায়ী কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মো মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ।

এদিকে যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মো. মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. মিনাজুল ইসলাম, মো. সাইদুর রহমান রানা, সরোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনার হোসেন, মো. জহিরুল ইসলাম মিঠু, মো. আজমত আলী, মো. আব্দুল আলীম, মো. মতিয়ার রহমান।

পড়ুন- জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ সম্মাননা পেলেন মোহসেনা বেগম

দেখুন- ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন