চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তেতুলিয়া মোড়ে অভিযান চালিয়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে নকল ও নিম্নমানের পণ্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়। এসময় অত্র এলাকার নিশান ট্রেডার্সের মালিক মো. মতিয়ার রহমানকে নকল ও নিম্নমানের পণ্য রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৫ অনুযায়ী এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “নিশান ট্রেডার্সকে পূর্বেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবুও সেখানে নিম্নমান ও নকল পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগ পাওয়া যায়। সকালেই অভিযান চালাতে যাই, কিন্তু মালিক উপস্থিত না থাকায় দুপুর থেকে অভিযান শুরু হয়, যা চলে বিকেল পর্যন্ত।”
তিনি আরও বলেন, “পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় এবং ভোক্তার ক্ষতির ঝুঁকি থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। পাশাপাশি নিম্নমানের পণ্য ধ্বংস করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করতে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।
পড়ুন: জীবননগরে মাদক ব্যবসায়ীকে আটক
দেখুন: ফুল চাষ শিখতে বিদেশ যেতে চান কর্মকর্তারা খরচ কয়েক কোটি টাকা |
ইম/


