০১/০৩/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগরে মাদক ব্যবসায়ীকে আটক

সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগরে মাসুরা টুনিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন।

শনিবার (৩ মে) দুপুরে জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে কথিত সাংবাদিক মাসুরা টুনিকে আটক করা হয়। স্থানীয়রা তাকে সন্দেহজনক অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঘরে তল্লাশি চালিয়ে ভারতীয় মদের খালি বোতল এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম ও কনডম উদ্ধার করে।

বিজ্ঞাপন

জীবননগরে মাদক ব্যবসায়ীকে আটক

আটককৃত মাসুরা টুনি চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরী গ্রামের মো. আঃ হালিমের মেয়ে। তিনি সাংবাদিক পরিচয়ে ‘জনতার ইশতেহার’ এবং ‘দৈনিক তুলশীগঙ্গা’ পত্রিকার প্রেস কার্ড ব্যবহার করতেন। স্থানীয়দের অভিযোগ, মাসুরা টুনি দীর্ঘদিন ধরে জীবননগরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবনে জড়িত ছিলেন এবং মাদক কারবারীদের কাছ থেকে মাসিক ভিত্তিতে টাকা আদায় করতেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, “নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ ওই এলাকায় ছিল। স্থানীয়দের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি এবং তার বাসা থেকে মাদকের আলামত উদ্ধার করি।”

পরে জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মনজুর মৌনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মাসুরা টুনিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।

পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়কের ওপর হামলার অভিযোগ, ফেসবুক লাইভে কান্না

দেখুন: তীব্র দাবদাহে পু*ড়ছে চুয়াডাঙ্গা |

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন