19.9 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৩:৫৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগরে সীমান্তে মোটরসাইকেল ফেলে পালাল কারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে এক স্বর্ণ চোরাকারবারি। পরে সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুই পিস স্বর্ণের বার, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার গয়েশপুর কাদাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপি’র নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।

শুক্রবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৬৪/এমপি থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে উদ্ধার করা হয় ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। জব্দ মোটরসাইকেলসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

৫৮ বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন