চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে বিজিবির অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান (দেশি পিস্তল) ও একটি বারুদবিহীন গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশবাগানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে একটি পরিত্যক্ত দেশীয় পিস্তল (ওয়ান শুটার গান) এবং বারুদবিহীন একটি গুলি উদ্ধার করা হয়।
গতরাত ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে জীবননগর থানায় জমা দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
পড়ুন: তারেক রহমান বাংলাদেশের সূর্য, তাকে রুখার সাধ্য কারো নেই : মীর হেলাল
দেখুন: ট্রাইব্যুনালে যেভাবে হাজির করা হলো জুলাই গণহ*ত্যার আসামীদের |
ইম/


