চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১১ মে) ভোর সাড়ে ৪টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির হাবিলদার মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টহল দল এই অভিযান চালায়। আটককৃতদের মধ্যে রয়েছেন ২ শিশু, ৩ নারী এবং ৯ জন পুরুষ।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ছয় মাস আগে ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ফেরার সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “বিজিবি সদস্যরা রবিবার দুপুরে ১৪ জন অনুপ্রবেশকারীকে থানায় হস্তান্তর করেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পড়ুন: সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি
দেখুন: তীব্র দাবদাহে পু*ড়ছে চুয়াডাঙ্গা
এস


