০১/০৩/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে হাসপাতালের অফিসের দুটি রুমের জানালার গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আব্দুর রউফ জানান, প্রতিদিনের ন্যায় সোমবার অফিস শেষ করে অফিস কক্ষে তালা দিয়ে বাসায় চলে যান। সকালে অফিস খুলে দেখেন জালানোর রড ভাঙা এবং অফিসের চারটি ও পাশের রুমের পাঁচটি আলমারি ভাঙা। প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। পুলিশ এসেছিল। কী কী চুরি হয়েছে তা দেখা হচ্ছে।

নৈশ প্রহরী বিদ্যুৎ বলেন, আমি রাত একটা পর্যন্ত জেগেছিলাম। পরে প্রচন্ড শীত এবং অসুস্থর কারণে ঘুমিয়ে পড়ি। সকালবেলা জানতে পারলাম চুরি হয়েছে। পিছনের জানালার গ্রিল ভেঙে চুরি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান বলেন, আমি অফিসের কাজে জীবননগরের বাইরে রয়েছি। চুরির বিষয়টি শুনেছি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।

জীবননগর থানার পরিদর্শক তদন্ত) রিপন কুমার দাসবলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করতে বলা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন: খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

দেখুন: খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ছাত্রদল সভাপতি রাকিব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন