১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৯/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবনের নিরাপত্তা চেয়ে গানম্যান চাইলেন রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা

জীবনের নিরাপত্তা চেয়ে গানম্যানের জন্য আবেদন করেছেন ২৯৯ নম্বর রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসকের কাছে পহেল চাকমা এ আবেদন করেন বলে জানিয়েছেন জেলা রিটানিং কর্মকর্তা নাজমা আশরাফী।

বিজ্ঞাপন

ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা বলেন, নিবার্চনী প্রচার-প্রচারণার কাজে নিরাপদবোধ করছি না। তাই জীবনের নিরাপত্তা চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যানের জন্য আবেদন করেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে জানিয়েছেন।

রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলাপ্রশাসক নাজমা আশরাফী বলেন, স্বতন্ত্র প্রার্থী গানম্যানের জন্য আবেদন করেছে। আমরা আবেদনটি গ্রহণ করেছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে গানম্যান দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, গত ১৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার অফিসে অজ্ঞাত দুইজন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে নির্বাচন থেকে সরে যেতে বলে। যদি সরে না গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সে ঘটনায়ও রাঙামাটির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পহেল চাকমা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে ৭ জন সংসদ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ছয়জন বিভিন্ন রাজনৈতিক ফল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা ভোটে অংশগ্রহণ করছেন।

এরমধ্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ান, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশোক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত কোদাল প্রতীকের প্রার্থী জুঁই চাকমা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন, গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আবুল বাশার (বাদশা) এবং ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ভোট করছেন।

রাঙামাটি জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাবে জেলার মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। হিজড়া ভোটার আছেন দুজন।

পড়ুন- নলছিটিতে চ্যানেল এস’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেখুন- জামায়াত বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন