০২/০৩/২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৩:৫৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠাল ডাক বিভাগ

জীবিত প্রাপককে মৃত দেখিয়ে চিঠি ফেরত পাঠিয়েছে ডাক বিভাগ। রাষ্ট্রীয় ডাক বিভাগের এমন দায়িত্বহীন কাণ্ডে রীতিমত অবাক হয়েছেন ওই গ্রাহক। প্রেরকের কাছ থেকে রোববার (২১ সেপ্টেম্বর) সরাসরি চিঠিটি হাতে পা প্রাপক নিজেই। তার নাম গোলাম মোস্তফা মন্টু।

বিজ্ঞাপন

তিনি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে গোলাম মোস্তফা মন্টু চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা হিসেবেও দায়িত্ব করছেন।

গোলাম মোস্তফা মন্টু বলেন, গত এপ্রিল মাসে আমি অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন আয়কর বিভাগের আইনজীবী এফ কে এম লুৎফর রহমান আমার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। ঠিকানার সঙ্গে আমার মোবাইল নম্বরও দেয়া ছিলো ওই চিঠির খামে। কিন্তু ডাক বিভাগের কেউ-ই আমার সঙ্গে যোগাযোগ না করে চিঠিটি ফেরত পাঠায়। চিঠির খামের উপর লাল কালিতে লেখা হয় ‘প্রাপক মৃতবরণ করায় ফেরত’।

তিনি আরও বলেন, গতকাল (রোববার) ওই আইনজীবীর সঙ্গে দেখা হলে চিঠি ফেরতের বিষয়টি জানান আমাকে। ফেরত যাওয়া চিঠিটি দেখে আমি রীতিমত হতবাক হয়েছি।

চিঠিটি পাঠানো হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার ঠিকানায়। ওই রুটে ডাক বিভাগের চিঠি বিলি করেন আমিনুল ইসলাম। কিরি বলেন, ‘উনি কি বেঁচে আছেন?” আমার জানা ছিলনা। আমি ফেসবুকে ওনার মৃত সংবাদ দেখে চিঠিটি ফেরত পাঠিয়েছিলাম।

পড়ুন: গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি অনুমোদিত

দেখুন: রাজনৈতিক দলগুলোর যত সংলাপ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন