বিজ্ঞাপন

জুবিনের কফিন ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গর্গের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে শনিবার (২০ সেপ্টেম্বর) পারফর্ম করার কথা ছিল এই গায়কের। তার মৃত্যুতে ভেঙে পড়েছেন গায়কের স্ত্রী। মরদেহ পৌঁছানোর পর সেখানে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়। জুবিন গর্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুবিন গর্গের কফিনবন্দি দেহ গুয়াহাটি বিমানবন্দরে নামার পর অনুরাগীরা স্তম্ভিত হয়ে দেখলেন সেই দৃশ্য। সে সময় স্বামীর কফিন আঁকড়ে ধরে কেঁদে ওঠেন তার স্ত্রী; যেন থামছিলোই না সেই কান্না।

তবে শুধু গায়কের স্ত্রী গরিমা নয়, চোখে জল ছিলো আশেপাশের প্রায় সকলেরই। এদিন ভোর থেকেই জুবিন গার্গের দেহ বিমানবন্দর থেকে বেরহতেই গুয়াহাটির রাস্তায় জনঢল। ছোট-বড় সংগীতশিল্পীরাও তাকে শ্রদ্ধা জানান।

এর আগে গত শুক্রবার দুপুরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভারতের আসাম রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পড়ুন: বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গর্গ মারা গেছেন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন