বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন

স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপের লক্ষ্যে জারি করা অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ। এ লক্ষ্য বাস্তবায়নে সংবিধানে বিদ্যমান স্বৈরতান্ত্রিক সুযোগগুলো রহিত করা এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল।

তিনি আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের রক্তস্নাত পথ পাড়ি দিয়ে ক্ষমতায় আসা বিএনপির প্রতি প্রত্যাশা ছিল—দলটি ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে এসব অধ্যাদেশ সংসদে অনুমোদন করাবে।’

তবে অভিযোগ করে তিনি বলেন, বিএনপি এসব অধ্যাদেশ বাতিল ও সংশোধনের প্রস্তাব দিয়ে জনতার প্রত্যাশার বিপরীত অবস্থান নিয়েছে। তার ভাষায়, ‘এর মাধ্যমে দলটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হতে পারত—এমন উদ্যোগগুলো দুর্বল করেছে।’

পড়ুন: নতুন যানবাহন কেনা বন্ধ, বিদেশে প্রশিক্ষণ স্থগিত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন