বিজ্ঞাপন

জুলাই আন্দোলন ছাত্র-জনতার অর্জন, দলগুলোর নয় : তানিয়া রব

জুলাই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয়, এটি ছাত্র-জনতার রক্ত-ঘামে অর্জিত এমন মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। তিনি বলেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তিতে বাস্তবায়নের সুযোগ না থাকে, তাহলে কোনো দলীয় সরকার সেটি বাস্তবায়ন করবে না। তখন ছাত্র-জনতার দেওয়া রক্ত ও প্রাণ বৃথা যাবে না?

বুধবার (২৭ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে জেএসডি জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লক্ষ্মীপুর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।

তানিয়া রব আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের দলের বাইরে চিন্তা করে না, করতেও দেয় না। ফলে রাষ্ট্রের সব সুবিধা ভোগ করে মূলত দলের ভেতরের লোকজনই। এজন্যই জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সংসদে উচ্চ কক্ষ প্রতিষ্ঠার কথা বলেন, যাতে দল-মত নির্বিশেষে সকল পেশার যোগ্য ও দেশপ্রেমিক মানুষ প্রতিনিধিত্ব করতে পারেন।”

সংস্কার কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, এই কমিশনের কাজ শুধু বৈঠক করা, কোনো সিদ্ধান্ত নেওয়া নয়। তারা শুধু এই দলের বা ওই দলের প্রতিনিধি কী বলছে, সেটাই দেখে। কিন্তু দায়িত্বশীল কমিশনের উচিত ছিল জনগণের স্বার্থে নির্দিষ্ট সিদ্ধান্ত ঘোষণা করা।

তিনি আরও বলেন, সংস্কার কমিশনের উচিত ছিল সাহসী সিদ্ধান্ত দেওয়া। তারা সিদ্ধান্ত নেবে, সেটি মানবে কি না, সে সিদ্ধান্ত নেবে জনগণ। রাজনৈতিক দলগুলো নয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেএসডি নেতা মুনসুরুল হক, মো. মন্টু প্রমূখ।

বিজ্ঞাপন

পড়ুন : লক্ষ্মীপুরে এক দফা দাবিতে স্কুল শিক্ষকদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন