১০/০২/২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে শ্রীবরদীতে বিএনপি’র বিজয় র‌্যালি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পরবর্তীতে ছাত্র-জনতার একদফা আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে ওই বিজয় র‌্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমাদের দলকে সুসংগঠিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক আবু রায়হান রূপন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফজলুল হক চৌধুরী প্রমুখ।

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু হারিছ বাচ্চু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এখলাছুর রহমান লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকন, পৌর ছাত্রদলের আহবায়ক শোভন শাহরিয়ার রাফিসহ ১০টি ইউনিয়ন, পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: শেরপুরে বিএনপির সদর ও পৌর কমিটি ঘোষণা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন