জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের তিনআনি বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে ম্যারাথনটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর পৌর পার্ক সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
ম্যারাথনের উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপি’ সদস্য সচিব এবিএম. মামুনুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ ও সুধীবৃন্দরা অংশগ্রহণ করেন।
পড়ুন : গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে শেরপুরে জামায়াতের বিক্ষোভ


